
আত্রাই প্রতিনিধি :
নওগাঁর আত্রাইযে বিশ্ব মা দিবস উদযাপন করা হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের আয়োজনে দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, আত্রাই প্রেস ক্লাব সভাপতি তপন কুমার সরকার, উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, শিক্ষক সোহেল রানাসহ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।









