সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

আত্রাইয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন

Silk City৫ জুন ২০২৪১ মিনিট পড়া
আত্রাইয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন

 

আত্রাই প্রতিনিধি :

করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা, এই প্রতিপাদ্যে নওগাঁর আত্রাইয়ে উপজেলা বিএমজেড এবং নেট্জ বাংলাদেশের সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশনের পরিবেশ প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে।

বুধবার ৫ জুন উপজেলার সাহাগোলা ইউনিয়নের ভবানীপুর জিএস উচ্চ বিদ্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে ভবানীপুর বাজার পদক্ষিণ করে পুণরায় স্কুলে এসে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সেইসাথে প্লাস্টিক ও পলিথিনের ব্যবহারের ফলে সুন্দর পৃথিবী ও সবুজ শ্যামল জন্মভূমি রক্ষার প্রতিজ্ঞা করে বক্তব্য রাখেন পরিবেশ প্রকল্পের আত্রাই উপজেলা সমন্বয়কারী আবু হেনা মোহাম্মদ ফিরোজ, ভবানীপুর জিএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাবুবুর রহমান, এ্যাডভোকেসী এ্যাসিস্ট্যান্ড গোলাম রাব্বানী, স্টুডেন্ট ফোরামের সদস্য মোছাঃ নিশাত।

 পরে পরিবেসের ভারসাম্য রক্ষায় বৃক্ষের চারা রোপণের শুভ উদ্বোধন করা হয়।#