সদ্য প্রকাশিত
নওগাঁ

আত্রাইয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক২৭ জুলাই ২০২৩১ মিনিট পড়া
আত্রাইয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু


আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে নদীর পানিতে ডুবে রাহিমা (৩) নামে এক শিশু নিহতের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার ২৭ জুলাই আনুমানিক সকাল সোয়া দশটায় উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের নন্দনালী গ্রামে দুর্ঘটনা ঘটে। নিহত রাহিমা ওই গ্রামের রফিকুল ইসলাম ও খুশি বেগমের মেয়ে।

নিহতের পরিবার ও থানা জানায়, ২৭ জুলাই সকালের খাবার শেষে পার্শ্বে বাড়ীর অন্য বাচ্চার সাথে আত্রাই নদীর ধারে খেলতে যায় রাহিমা। অসাবধনতা বসত পা পিছলে নদীর পানিতে পরে হাবুডুবু খেতে থাকলে। সাথে থাকা বাচ্চাটি বাড়ীতে এসে খবর দিলে বাড়ীর লোকজন সেখানে গিয়ে খোজাখুজি করতে থাকে। কিছু পর মৃত রাহিমার মৃত দেহ পানিতে ভেঁসে ওঠে।

এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার বলেন, খবর পেয়েছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।