সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

আত্মসমর্পনের পর শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান কেরামত কারাগারে

নিউজ ডেস্ক৩ মে ২০১৭১ মিনিট পড়া
আত্মসমর্পনের পর শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান কেরামত কারাগারে

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
আদালতে আত্মসমর্পনের পর চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. মো. কেরামত আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

কেরামত আলীর আইনজীবি মো. মাসুদ রানা জানান, গত ১০ ফেরুয়ারী শিবগঞ্জ থানা পুলিশের দায়ের করা একটি বিস্ফোরক মামলায় উচ্চ আদালত থেকে আট সপ্তাহের নেয়া জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ বুধবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।

পরে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক মো. শহিদুল ইসলাম জামায়াত নেতা ড. মো. কেরামত আলীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
স/অ