জানা গেছে, সনি এক্সপেরিয়া জি৩১২১ ও জি৩১১২ নামের তাদের ইন্টারন্যাল মডেল নাম্বারে দুটি ফোন নিবন্ধন করা হয়েছে। অন্যদিকে এই মডেল নাম্বার থেকে ফোনগুলো নিম্নমানের নাকি মধ্যম মানের হবে তা জানার সুযোগ নেই।
তবে প্রকাশিত ইন্টারন্যাল মডেলে দেখেই প্রমাণিত হয় না যে ফোন দুটির প্রকৃত মডেল কি হবে। কারণ সনি এক্সপেরিয়া ই৪ এর ইন্টারন্যাল মডেল নাম্বার ছিলো জি২১০৪। তবে ধারণা করা হচ্ছে ফোন দুটি এক্সপেরিয়া এক্সএ এর কাছাকাছি মডেলের হতে পারে, যার ইন্টারন্যাল মডেলে নাম ছিলো এফ৩১১এক্স।

তবে নতুন হ্যান্ডসেট মডেল নিবন্ধনের বিষয়ে এখনও মুখে খোলেনি সনি।









