নিজস্ব প্রতিবেদক:
ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের প্রচার ও সাজ-সজ্জার ধারাবাহিকতায় রাজশাহীতে প্রচার ও সাজসজ্জাকরণ করা হয়েছে।
রাজশাহী জেলা আওয়ামী লীগ কার্যালয় লক্ষীপুর মোড়ের সম্মেলন প্রচার চত্ত্বরে এবং বিভিন্ন উপজেলায় প্রচার ও সাজ-সজ্জাকরণ করা হয়। আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে জেলা আওয়ামী লীগ লক্ষীপুর মোড়ের সম্মেলন প্রচার চত্ত্বরে তা উম্মক্ত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপি, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সহ-সভাপতি এ্যাড. মকবুল হোসেন খান, আব্দুল মজিদ সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মানজাল, কামরুজ্জামান চঞ্চল, সাংগঠনিক সম্পাদক একেএম আসাদুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. এজাজুল হক মানু, দপ্তর সম্পাদক ফারুক হোসেন ডাবলু, মহিলা বিষয়ক সম্পাদক এ্যাড. পূর্ণিমা ভট্টাচার্য, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এ্যাড. এহসান আহম্মেদ শাহিন, তথ্য ও গবেষণা সম্পাদক অধ্যাপক শামসুজ্জামান খান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আখতারুজ্জামান আখতার, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এমদাদুল ইসলাম মাষ্টার, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মনসুর রহমান, উপ-দপ্তর সম্পাদক প্রভাষক শরিফুল ইসলাম প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন সদস্য সাইফুল ইসলাম বাদশা, মাজদার রহমান সরকার, মেয়র গোলাম রাব্বানী, আব্দুল্লাহ আল মামুন, আলহাজ্ব ফকরুল ইসলাম, আব্দুল বারী খান, মোবারক হোসেন, আব্দুর রাজ্জাক, পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী, নওহাটা পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, গোদাগাড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল।
এ ছাড়াও জেলা যুবলীগ সাধারণ সম্পাদক খালেদ ওয়াশি কেটু, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি মর্জিনা পারভীন, সহ-সভাপতি রোকশানা মেহবুবা চপলা, রাজশাহী জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল্লাহ খান, রাজশাহী জেলা যুবনেতা মুজাহিদ হোসেন মানিক, রাজশাহী জয় বাংলা পরিষদের আহ্বায়ক শফিকুজ্জামান শফিক, রাজপাড়া থানা ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দিন রুবেল, সাধারণ সম্পাদক মারুফ হোসেন সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স/শ










