সদ্য প্রকাশিত
খেলা

আইপিএলে হার্সা থাকছেন, থাকছেন না

নিউজ ডেস্ক৫ এপ্রিল ২০১৭২ মিনিট পড়া
আইপিএলে হার্সা থাকছেন, থাকছেন না

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গেল বছর আইপিএলে ছিলেন না তিনি। এবারও তিনি পুরোপুরি নেই। থাকছেন, আবার থাকছেন না। কারণ, হার্সা ভোগলে একজন পুরোদস্তুর ইংরেজি ধারাভাষ্যকার।

মঙ্গলবার আইপিএলের ইংরেজি ধারাভাষ্যের জন্য ২০ জন ধারাভাষ্যকারের তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় অবশ্য নেই হার্সা ভোগলের নাম। তবে বুধবার হার্সা ভোগলে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টুইট করে জানান স্যাট ম্যাক্সের হিন্দি ধারাভাষ্য কক্ষে তিনি বিশ্লেষক হিসেবে থাকছেন। একজন ইংরেজি ধারাভাষ্যকার হিন্দিতে ধারাভাষ্য দিবেন। বিসিসিআই না রাখলেও স্যাট ম্যাক্স তাকে রাখছে।

তবে হার্সা জানিয়েছেন এর আগেও তিনি হিন্দিতে ধারাভাষ্য দিয়েছেন। হিন্দিতে কিভাবে ধারাভাষ্য দিতে হবে তার একটি সংক্ষিপ্ত নিদের্শনা পেয়েছেন। সেই নির্দেশনাগুলো আবার ইংরেজিতে লেখা। এ নিয়ে মজা করে হার্সা টুইট বার্তায় লিখেন, ‘হিন্দি ধারাভাষ্য দেওয়ার জন্য ইংরেজিতে একটি শর্টনোট পেয়েছি!’

উল্লেখ্য, গেল বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ও ভারতের ম্যাচের সময় ধারাভাষ্যকার হিসেবে ছিলেন হার্সা ভোগলে। ওই ম্যাচে ভারতের কাছে বাংলাদেশ ১ রানে হারলেও হার্সা বাংলাদেশের খেলোয়াড়দের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বাংলাদেশ ও বাংলাদেশের ক্রিকেটারদের বাহবা দিয়ে টুইট করেন। বিষয়টি ভালোভাবে নিতে পারেননি বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। তিনি হার্সা ভোগলের বাংলাদেশ প্রীতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় তোলেন। তার সমালোচানর জবাব হার্সাও দেন। শেষ পর্যন্ত ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড ২০১৬ সালের আইপিএলে তাকে ধারাভাষ্যকার হিসেবে রাখে না। এক বছর পর তিনি ধারাভাষ্যে ফিরেছেন। তবে ইংরেজিতে নয়, হিন্দিতে।

সূত্র: রাইজিংবিডি