
গোমস্তাপুর প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার বিকেলে উপজেলার চৌডালা ইউনিয়নের বেলালবাজারে এ মানববন্ধনের আয়োজন করে স্থানীয়রা।
এতে বক্তব্য রাখেন প্রবীন আওয়ামী লীগ নেতা ডা:আনসারুল হক,যুবলীগ নেতা রবিউল ইসলাম লালু,মহিলা ইউপি সদস্য সুলেখা বেগম, সাবেক ছাত্রলীগ নেতা মনিমুল হক, ব্যবসায়ি বদিউজ্জামান প্রমুখ।মানববন্ধনে বক্তরা ওই এলাকার স্বীকৃত সড়ক ডাকাত কারিমুল ইসলাম কারেন্ট ডাকাত ও তার পরিবারের লোকজনের সড়ক ডাকাতি, মাদক ও দেহ ব্যবসাসহ নানা অসামাজিক কার্যকলাপে বন্ধের দাবি জানান।








