আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে প্রেমিক যুগলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
শুক্রবার গভীর রাতে উপজেলার কলেজ রোডে অবস্থিত মালা বিউটি পার্লারের বিউটিশিয়ান মাহমুদা আক্তার মালা (৩৫) ও উপজেলার মহাদিঘী গ্রামের মুন্টুর ছেলে সাদ্দাম (২২) নামের দুজনকে আটক করে পুলিশে দেয়া হয়।

এ ব্যাপারে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বদরোদজ্জা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খোলাপাড়া এলাকায় আটককৃত মালার ভাড়া বাসায় দীর্ঘ দিন যাবৎ মোঃ সাদ্দাম প্রতিনিয়ত অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিলো। গতকাল শুক্রবার গভীর রাতে এলাকাবাসী মালা ও সাদ্দামকে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় হাতেনাতে আটক করে।
পরে আত্রাই থানা পুলিশে খবর দিলে, খবর পাওয়া মাত্র আমরা তাকে আটক করে থানায় নিয়ে আসি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার পস্তুতি চলছে বলে জানা যায়।
স/শ










