সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
শিল্প ও সাহিত্য

”অমর একুশে ফেব্রুয়ারি” – শারমিন আক্তার শর্মী

নিউজ ডেস্ক২১ ফেব্রুয়ারি ২০২০২ মিনিট পড়া
”অমর একুশে ফেব্রুয়ারি” –  শারমিন আক্তার শর্মী

সিল্কসিটিনিউজ সাহিত্য ডেস্ক:

 

একুশ আমার রক্তে মিশে একুশ কাঁদে বুকের মাঝে,

একুশের কথা পড়লে মনে বুকটা কেঁপে উঠে ।

হাজারো মানুষের রক্তের দামে কৃষ্ণচূড়া লাল হয়েছে,

নিজের রক্ত ফেরি করে এনেছে মাতৃভাষাকে।

একুশ তুমি আজও আছো কৃষ্ণচূড়ায় আছো প্রতিটা মায়ের চোখের পাতায়,

বাংলার বুকে সোনা ফলিয়ে আজকে সালাম কবরে শুয়ে।

বরকতের রক্তে রাঙা হলো রাজপথ তেরোশত নদী হলো মায়ের অশ্রুজলে,

ভাইহারা বোনেরা কেঁদে ফেরে বলে –

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি?

রাতের আধাঁরে হায়নারা এসে কেড়ে নিয়েছে দেশের সম্পদকে,

কেড়ে নিয়েছে হাজারো রত্নকে তবুও তারা হারাতে দেয়নি বাংলাভাষাকে।

ফাল্গুনের দমকা হাওয়ায় থমকে গেছে পাখিরা

সবাই শুধু চারিদিকে গুলির আওয়াজ

শহীদের রক্তে কাঁদে রাতের আকাশ।

বায়ান্নোর সেই ভাষা আন্দোলনে রক্তের বন্যায় ভেসেছে রাস্তা- নদীর ঘাট,

আজও কি দূর হয়েছে পাকিস্তানি হানাদার?

বাংলা আমার মাতৃভাষা বাংলা জন্মভূমি,

শহীদের সেই আত্মত্যাগে পেয়েছি মাকে নতুন রঙে।

তুমি বীর,

দুরন্ত সেই যুবক তোমাদের আজও দেখি শাপলার বুকে,

বাংলা ভাষা আমার একুশের মান প্রতি বছর তাই দিয়ে যাই একুশের সম্মান।

একুশ তুমি স্বাধীনতার সুখ একুশ তুমি আমার মা,

একুশ তুমি লাল-সবুজ পতাকা একুশ তুমি শহীদের স্বাধীনতা।

 

লেখিকা: শারমিন আক্তার শর্মী

৩য় বর্ষ ইংরেজি বিভাগ

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, রাজশাহী।