সদ্য প্রকাশিত
রাজনীতি

অভিনন্দন! হে বিপ্লবী জনতা: জামায়াত আমির

নিউজ ডেস্ক১০ মে ২০২৫১ মিনিট পড়া
অভিনন্দন! হে বিপ্লবী জনতা: জামায়াত আমির

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফ্যাসিবাদবিরোধী সব শক্তির একাত্মতাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার রাত ১০টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে এক পোস্টে তিনি এ কথা জানান।

ডা. শফিকুর রহমান লিখেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফ্যাসিবাদবিরোধী সব শক্তি আজ একাত্মা। ইনশাআল্লাহ, এ দাবি আদায় করেই জনতা ঘরে ফিরবে। কোনো কূটকৌশল এ দাবি থেকে জনতাকে ফিরিয়ে রাখতে পারবে না।’

তিনি লিখেন, ‘আন্দোলনকামী জনতার ইস্পাত কঠিন এই ঐক্য শুধু ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধই নয়, আগামী দিনের প্রত্যাশার বাংলাদেশ গঠনে মাইলফলক হয়ে থাকবে।’

জামায়াতে ইসলামীর আমির লিখেন, ‘অভিনন্দন! যারা সব প্রতিকূলতা উপেক্ষা করে আজকে ঐক্যের এ বন্ধনে সম্পৃক্ত হয়েছেন। অভিনন্দন! হে বিপ্লবী জনতা।’

 

সূত্র: যুগান্তর