জাতীয়

অভিজিৎ হত্যার পরিকল্পনাকারীকে ধরিয়ে দিলে পুরস্কার

নিউজ ডেস্ক১৭ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক: ব্লগার ও লেখক অভিজিৎ রায়কে হত্যার পরিকল্পনাকারীর ছবি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিট্রন পুলিশ (ডিএমপি)।

পুলিশ জানিয়েছে, পরিকল্পনাকারী আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য।তিনি সেলিম ওরফে ইকবাল ওরফে মামুন ওরফে হাবি নামে পরিচিত। তাকে ধরিয়ে দিতে বা তার বিষয়ে তথ্য দেওয়ার জন্য পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।

বুধবার দুপুর সোয়া ১টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার মো. আবদুল বাতেন এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, ডিএমপির ফেসবুক পেইজ, কিংবা মোবাইলে ০১৭১৩-৩৭৩১৯৪, ০১৭১৩-৩১৩১৯৮, ০১৭১৩-৩৭৩২০৬  নম্বরগুলো এবং হ্যালো সিটিতে তথ্য দিতে সবাইকে অনুরোধ করা হয়েছে।

সূত্র: রাইজিংবিডি