সদ্য প্রকাশিত
রাজশাহী

অবশেষে দখল মুক্ত হলো পুঠিয়া উপজেলা যাত্রি ছাউনি

নিউজ ডেস্ক২৪ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
অবশেষে দখল মুক্ত হলো পুঠিয়া উপজেলা যাত্রি ছাউনি

পুঠিয়াা প্রতিনিধিঃ
অবশেষে পুঠিয়া উপজেলা যাত্রি ছাউনি দখল মুক্ত করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার সময় পুঠিয়া উপজেলার সদরের বাসস্ট্যান্ডের একমাত্র যাত্রি ছাউনিটি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুজ্জামান পুঠিয়া থানার পুলিশ সদস্য ও কয়েকজন শ্রমিক নিয়ে যাত্রি ছাউনিটির সাটার গেট ভেঙ্গে ও যাত্রি ছাউনিটির দুই পার্শ্বের ইটের গাঁথুনী ভেঙ্গে দলখ মুক্ত করেন।

 
এ সময় উপস্থিত ছিলেন, পুঠিয়া পৌরসভার পৌর মেয়র আসাদুল হক আসাদ, প্যানেল মেয়র কামাল হোসেন, কাঁঠালবাড়িয়া ওয়ার্ডের কমিশনার মখলেছুর রহামান রাজু, পুঠিয়া থানার এসআই খালেক, পুঠিয়া উপজেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রবি, পুঠিয়া মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রহমান পটল ও গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য কাজী সাঈদ হোসেন দুলাল ছাড়াও স্থানীয় গণ্যমান ব্যক্তিবর্গ।

15724001_611221992419765_817479034_n-copy
এ ব্যাপারে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুজ্জামান সিল্কসিটি নিউজকে বলেন, দীর্ঘ দিন ধরে সরকারী সম্পদ অর্থাৎ পুঠিয়া সদরের যাত্রিছাউনিটি আশরাফুল মন্ডল নামের একজন দখল করে দোকান ঘর তৈরী করে ভাড়া দিয়ে আসছিল। এলাকার জনসাধারনের গণ দাবীর প্রেক্ষিতে গত মাস তিনেক আগে যাত্রি ছাউনিটি দলখ মুক্ত করার উদ্যোগ নেয়া হয়।

 

102-copy
সে সময় দখলদার আশাদুল মন্ডল আদালতের আশ্রয় নেয়। পরে আদালত সেখানে নিষেধাজ্ঞা জারি করে। বর্তমানে আদালতের কোন নিষেদাঙ্গা না থাকায় যাত্রি ছাউনিটি যাত্রিদের ব্যবহারের জন্য দখল মুক্ত করে উন্মুক্ত করা হয়। যাত্রি ছাউনিটি দখল মুক্ত করায় পুঠিয়া উপজেলার সর্বসাধারনের পক্ষ থেকে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুজ্জামানকে ধন্যবাদ জানানো হয়েছে।

 
এছাড়াও যাত্রিছাউনিটির যায়গায় পুঠিয়া পৌরসভার অর্থায়নের একটি আধুনিক যাত্রি ছাউনি ও পুঠিয়া এলজিইডি অফিসের মাধ্যমে একটি আধুনিক ওয়াস বল্ক তৈরী করা হবে।

 
এর আগে পুঠিয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পার্শ্বে স্কাউট ভবনের প্রস্তাবিত স্থানের নির্ধারন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুজ্জামান।

 
এ সময় উপস্থিত ছিলেন, স্কাউট পুঠিয়া উপজেলা কমান্ডার আব্দুস সাত্তার, পুঠিয়া উপজেলা মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার ইলিয়াস আলী প্রমুখ।

 
স্কাউটের নির্ধারিত স্থানটি পুঠিয়া উপজেলা স্কাউট ছাড়াও পুঠিয়া উপজেলা গালর্স গাইডের ব্যবহারের জন্য বরাদ্দ দেওয়া হয়।
স/শ