নিজস্ব প্রতিবেদক:
২০১৭ সালে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এইচএসসি) ফরম পুরণে অতিরিক্ত ফি বাতিলের দাবিতে অবরুদ্ধ করে রাখা হয় কলেজের অধ্যক্ষ ও উপধাক্ষ্যকে। অতিরিক্ত ৭ শত টাকা কমিয়ে আনা হলে তা মেনে নেয় আন্দোলনেরত ছাত্রীরা।
রাজশাহীর মোহনপুর গার্লস ডিগ্রী কলেজের ছাত্রীরা বিক্ষোভ করে তাদের অধ্যক্ষ আব্দুল মালেক ও উপধাক্ষ্য আব্দুল আলিম কাজীকে অবরুদ্ধ করে রাখে। রবিবার সকাল থেকেই উপধাক্ষ্য অফিস কক্ষে সামনে বিক্ষোভ করে আন্দোলনরত শিক্ষার্থীরা।
জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর বিজ্ঞপ্তি নং-রাশিবো/উমা/পনি/-১৬২ নম্বর স্বারকে মোতাবেক পরিক্ষা নিয়ন্ত্রক প্রফেসর তরুন কুমার সরকার স্বাক্ষরিত নির্দেশ উপেক্ষা করে মোহনপুর গার্লস ডিগ্রী কলেজের বহুল আলোচিত অধ্যক্ষ আব্দুল মালেক মন্ডল ও উপধাক্ষ্য আব্দুল আলিম কাজী যোগসাজসে শিক্ষা বোর্ডের নির্দেশ উপেক্ষা করে ফরম পূরনের অতিরিক্ত টাকা আদায়ের এর জন্য অধ্যক্ষ মনগড়া আহব্বায়ক কমিটি গঠন করেন।

শিক্ষার্থীদের নিকট হতে বিজ্ঞান বিভাগের জন্য ৩ হাজার ১শত ৯০ টাকা,বাণিজ্যিক বিভাগ ও মানবিক বিভাগের ২ হাজার ৯শত ৯০ টাকা আদায় করা নির্দেশ দেন । এইচএসসি পরীক্ষার্থী সম্পা খাতুন বলেন শিক্ষা বোর্ড হতে প্রতি শিক্ষা সকাল থেকে চলা এই আন্দোলনে প্রায় ৭০জন শিক্ষার্থী অধ্যক্ষ ও উপধাক্ষ্য কক্ষের সামনে বিক্ষোভ করতে থাকলে এক পর্যায়ে অধ্যক্ষ সুযোগ বুঝে কলেজ থেকে চলে যান।
সোমবার আবারো ছাত্রীরা বিক্ষোভ শুরু করলে বাধ্য হয়ে আহব্বায়ক কমিটির পক্ষ থেকে অতিরিক্ত ৭ শত টাকা কমিয়ে আনা হলে তা মেনে নেয় আন্দোলনেরত ছাত্রীরা।
এ বিষয়ে কলেজের উপধাক্ষ্য আব্দুল আলিম কাজীর সাথে যোগাযোগ করে ফরম পুরনে ছাত্রীদের নিকট হতে কত টাকা নিয়েছেন জানতে চাইলে তিনি কুট-কৌশলে বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন রশিদ দেখে বলতে পারব।
অধ্যক্ষ আব্দুল মালেক মন্ডল সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, শিক্ষা বোর্ড কতৃক নির্ধারিত ফি বাহিরে ফরম পুরনে আহব্বায়ক কমিটি কোন অতিরিক্ত টাকা গ্রহন করেননি।
স/আ










