গোলাম রসুল,দুর্গাপুর:
কাজে অথবা অবসর সময় দখল করে নিয়েছে অনলাইনভিত্তিক বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। এর মধ্যে বাংলাদেশে উন্নতম হচ্ছে ফেসবুক। বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়তে এর কোন জুড়ি নেই। সম্প্রতি দুর্গাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারী অফিস আদালতে দেখা গেছে কাজের মধ্যে এ্যন্ড্রয়েড মোবাইল ফোন ও ট্যাবের মাধ্যমে ইন্টারনেটের ব্যবহার। তবে বেশিরভাগ মানুষ কাজ ফেলে ইন্টারনেটে প্রয়োজনীয় কাজ না করে ফেসবুক নিয়ে পড়ে থাকছেন পুরো অফিস সময়।
উপজেলার বিভিন্ন স্কুল,কলেজ,মাদ্রাসা ও অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা পড়ে থাকছেন যোগাযোগ গনমাধ্যম ফেসবুক ব্যবহার নিয়ে। আর এতে করে ক্ষতিগ্রস্থ হচ্ছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
দুর্গাপুর উপজেলার একাধিক স্কুল, কলেজ ও বিভিন্ন সরকারি অফিসে সরেজমিনে ঘুরে দেখা গেছে অধিকাংশ শিক্ষক ও বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারীরা পড়ে থাকছেন ফেসবুক নিয়ে। এছাড়াও বিভিন্ন বয়সের পেশাজীবি মানুষ ফেসবুকে আশক্ত হয়ে পড়ছেন। ফেসবুক ব্যবহারে অনেক জাড়িয়ে পড়ছে অপরাধসহ বিভিন্ন কর্মকাণ্ডে।

ফেসবুকে বিভিন্ন শিরোনামে অনেক গ্রুপ রয়েছে। এসব গ্রুপের একেকটির সদস্য সংখ্যা রয়েছে ২০হাজার থেকে শুরু করে প্রায় এক লাখ পর্যন্ত। প্রতিনিয়তই নিত্যনতুন এ ধরনের গ্রুপ সৃষ্টি হচ্ছে। এসব গ্রুপের অধিকাংশ সদস্যেরই গ্রুপ পরিচালনায় রয়েছে সক্রিয় ভূমিকা। সদস্যদের মধ্যে সব শ্রেণি-পেশা-বয়সের মানুষ রয়েছে। স্কুলের শিক্ষক থেকে শুরু করে রাজনৈতিক নেতা, আইন বিভাগের লোকজন, চলচ্চিত্র নির্মাতা, অভিনেতাসহ সমাজের নানা পেশার মানুষজন এসব গ্রুপের সদস্য। কোনো নারীর ব্যক্তিগত ভিডিও খুঁজে পেলে গ্রুপের সদস্যরা তার নাম ঠিকানা জানতে ব্যস্ত হয়ে ওঠেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম তো বটেই, অনেক ক্ষেত্রে সরাসরিও ভিকটিমকে হয়রানি করা হয়। সাবেক স্ত্রী বা সাবেক প্রেমিকার সঙ্গে কিংবা কোনো দম্পতির ব্যক্তিগত পর্যায়ে করা স্পর্শকাতর ভিডিও অথবা অন্য কোনো গোপনীয় দুর্বলতার ফটোগ্রাফ বা ভিডিও প্রকাশ করার ফলে অনেক ব্যক্তি ও পরিবারকে ধ্বংস করে দেওয়া হয়। কেউ এর প্রতিবাদ করলে তাকে নিয়েও শুরু হয় অশ্লীল ব্যঙ্গ চলে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা।
ওইসকল গ্রুপে সদস্য হিসেবে ১৩ বছরের শিশু থেকে ৬০ বছর বয়সী মানুষও রয়েছেন। অনেক মেয়ে রয়েছেন, যারা এসব গ্রুপের অ্যাডমিন। এদের সবচেয়ে ভয়ঙ্কর দিক হচ্ছে কেউ এ অন্যায়ের প্রতিবাদ করলে সঙ্গে সঙ্গে তার ফেসবুক আইডি গ্রুপে শেয়ার করে, একের পর এক রিপোর্ট করে বন্ধ করে দেওয়া হয়। আর তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় ইনবক্সে।
এছাড়াও বিভিন্ন নামে মেয়েদের ছবি প্রোফাইল পিকচার হিসেবে ভুয়া আইডি খুলে ফেসবুকে প্রতারনা ফাঁদ খুলে রেখেছেন অনেকে। আর ওই সকল আইডি পরিচালনাকরীদের সাঁজানো ফাঁদে পড়ে হাজার হাজার নিরহী মানুষ হারাচ্ছেন নগদ অর্থসহ সহায় সম্বল।
ফলে কোন না কোন ভাবে এসব কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছেন চাকুরীজীবিরাও। কোন প্রাতিষ্টানিক কাজে চাকুরীজীবিদের কাছে যাওয়া হলে ঘন্টার পর ঘন্টা ধর্না দিয়ে বসে থাকতে দেখা গেছে। আর কাছে কোন কাজের কথা বললে তারা বিরক্ত হয়ে অধিক সময় বসিয়ে রাখেন। অনেক সময় আজ সময় নেই আগামি দিনের পথ দেখিয়ে বিদায় দেন।
দুর্গাপুরের প্রতিটি অফিস যেন এখন ফেসবুকে আসক্ত হয়ে উঠেছে। আর এতে চাপা ক্ষোভ বিরাজ করছে জনমনে। এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জোরালো দৃষ্টি আকর্ষণ করেছে সচেতন মহল।
স/শ










