সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

অতিরিক্ত মাশুল ফিরিয়ে দিলেন ক্রেতাকে, অর্থদণ্ড ইজারাদারের

নিউজ ডেস্ক২৮ জুলাই ২০২০১ মিনিট পড়া
অতিরিক্ত মাশুল ফিরিয়ে দিলেন ক্রেতাকে, অর্থদণ্ড ইজারাদারের

আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘির নশরতপুর পশুর হাটে অতিরিক্ত মাশুল আদায়ের দায়ে সোমবার বিকেলে হাট ইজারাদারকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ বিন রশিদ এই দন্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কোরবানির ঈদে নশরতপুর পশু হাটে সকাল থেকেই হাট ইজারাদার পশুর অতিরিক্ত মাশুল আদায় করতে শুরু করেন। বিকেলে হাটে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা শুনে ছুঁটে আসেন মিলন হোসেন নামের এক গরু ক্রেতা। তার কাছ থেকে ২০০টাকা অতিরিক্ত আদায় করা হয়েছে বলে অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট অতিরিক্ত মাশুল আদায়ের প্রমাণ পেলে হাট ইজারাদারের কাছে থেকে আদায় করা অতিরিক্ত মাশুল ক্রেতাকে ফিরিয়ে দেন। শুধু মিলন হোসেনই নয় আরো ৫/৭জন ক্রেতাদেরও অতিরিক্ত মাশুল ফিরিয়ে দেয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ বিন রশিদ বলেন, ক্রেতার রশিদে টাকার কোনো পরিমান লেখা হয়নি। ৪শ টাকা নেয়ার কথা থাকলেও তারা ৬শ টাকা আদায় করছিলেন। এতে হাট ইজারাদারকে জরিমানা ও ক্রেতাদের কাছে নেয়া অতিরিক্ত টাকা ফিরিয়ে দেয়া হয়েছে।

স/অ