নিজস্ব প্রতিবেদক:
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী বাসির জন্য, তরুন প্রজন্মের জন্য, বিশেষ করে রাজশাহীর ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ন একটি প্রকল্পের অনুমোদন দিয়েছেন।

এই প্রকল্পটির নামকরণ করা হবে রাজশাহী বঙ্গবন্ধু সিলিকন সিটি। সেখানে ২৩৮ কোটি টাকা ব্যয়ে ২ লক্ষ স্কয়ার ফিট এলাকায় কন্সট্রাকশন হবে। প্রাথমিক পর্যায়ে এর বাস্তবায়নের মেয়াদকাল ধরা হয়েছে মাত্র ২৪ মাস। ২০১৯ সালের শেষে গিয়ে এ প্রকল্পের উদ্বোধন করা হবে।
এখন শুধুমাত্র টেন্ডার প্রক্রিয়ার কাজ বাকি। যখন এটি সম্পন্ন হবে এখানে ১৪ হাজার উদ্যোক্তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তরুন প্রজন্মের জন্য এর চেয়ে ভালো খবর এই মূহুর্তে হতে পারে না। রোববার সকালে রাজশাহী কলেজে অনুষ্ঠিত লার্নিং এন্ড আর্নিং মেলা উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা এখন বলতে পারি, তরুনরা গড়ছে দেশ ডিজিটাল হচ্ছে বাংলাদেশ। তরুনরা কারো কথা না শুনে, পিছুটান উপেক্ষা করে, নিজেরা নিজেদের যতটুকু আছে ততটুকু দিয়ে উদ্যোমী ভুমিকা রাখছেন। তারুণ্যের চেতনা ধারণ করে, নিজের আত্ম কর্মসংস্থানের জন্য যে ঝুকি নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এর চেয়ে সুন্দর ও পরিচ্ছন্ন গল্প আর হতে পারেনা।
এই গল্পের সঠিক বাস্তবায়নই সত্যিকার অর্থে একদিন বাংয়লাদেশকে ডিজিটাল বাংলাদেশে পরিনত হবে। তিনি আরও বলেন, ২০০৮ এর ২৯ ডিসম্বরের নির্বাচনের বাংলাদেশ আ’লীগের নবম জাতীয় সংদের নির্বচানী ইশতেহারে বলা হয় কত বছর পর বিদ্যূতের অবস্থা কেমন হবে, সারের অবস্থা কেমন হবে।
তার মধ্যে অন্যতম আলোচিতক বিষয় ছিল জননেন্ত্রী শেখ হাসিনা দ্যার্থহীন কন্ঠে বলেছিলেন, বাংলাদেশের সকল নাগরিকের জন্য না হলেও প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান নিশ্চিত করা হবে। আজকের এই প্রকল্প সেই প্রতিশ্রুতির আংশিক বাস্তবায়ন।
প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আরও বলেন, কাজের গতি থাকতে হবে। সিদ্ধান্ত বাস্তবায়নের গতি থাকতে হবে। আমরা কাজের গতিতে বিশ্বাসী। আমরা চাই দ্রুততার সাথে আমাদের স্বপ্নের বাস্তবায়ন হবে। সেই লক্ষ্যে আমরা প্রতিনিয়ত তরুন প্রজন্মের জন্য কাজ করে চলেছি।
রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মহা.হবিবুর রহমান, ই-জেনারেশনের চেয়ারম্যান শামীম আহসান, বাংলাদেশ এসোসিয়েশন অব কল সেন্টার এন্ড আউটসোর্সিং সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক তপন কুমার নাথ।
স/শ










