সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

অগ্নিকুণ্ডে মসজিদের প্রতিরূপ স্থাপনে গ্রেপ্তার ১, নিন্দায় মুখর উত্তর আয়ারল্যান্ড

নিউজ ডেস্ক১০ জুলাই ২০২৬৩ মিনিট পড়া
অগ্নিকুণ্ডে মসজিদের প্রতিরূপ স্থাপনে গ্রেপ্তার ১, নিন্দায় মুখর উত্তর আয়ারল্যান্ড

সিল্কসিটিনিউজ ডেস্ক:

উত্তর আয়ারল্যান্ডের একটি ব্রিটিশপন্থী শহরে বড় একটি অগ্নিকুণ্ডের ওপর মসজিদের আদলে তৈরি একটি প্রতিরূপ বসানোর ঘটনায় বৃহস্পতিবার ৫৬ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

ব্রিটিশ সরকার, স্থানীয় রাজনৈতিক দল এবং বিভিন্ন নেতা এই ঘটনার নিন্দা জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তির বিরুদ্ধে এমন উপকরণ প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে, যা হুমকিমূলক, অপমানজনক বা বিদ্বেষ ছড়ানোর উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। প্রতি বছর ১২ জুলাইয়ের স্মরণ অনুষ্ঠানের আগের রাতে উত্তর আয়ারল্যান্ডের প্রধানত প্রোটেস্ট্যান্ট ও ব্রিটিশপন্থী এলাকাগুলোতে বড় বড় অগ্নিকুণ্ডে আগুন জ্বালানো হয়।

১৬৯০ সালে বয়েনের যুদ্ধে রোমান ক্যাথলিক রাজা জেমসকে পরাজিত করেছিলেন উইলিয়াম অব অরেঞ্জ। সেই বিজয়ের স্মরণে বহু বছর ধরে এই আয়োজন করা হয়ে থাকে। এবার কাঠের প্যালেট দিয়ে তৈরি একটি উঁচু অগ্নিকুণ্ডের ওপরে মসজিদের আদলে একটি প্রতিরূপ বসানো হয়। ঘটনাটি ঘটেছে বেলফাস্টে অভিবাসীবিরোধী সহিংসতার এক মাসের মাথায়।

অগ্নিকুণ্ডের নিচে দুটি ব্যানার টাঙানো ছিল। একটিতে লেখা ছিল, ‘আমাদের সীমান্ত নিরাপদ করুন।’ অন্যটিতে লেখা ছিল, ‘উগ্র ইসলামবাদের হুমকি বন্ধ করুন।’
ঘটনার পর যুক্তরাজ্যের উত্তর আয়ারল্যান্ডবিষয়ক মন্ত্রী হিলারি বেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় বলেন, এটি কোনো ঐতিহ্যের অংশ নয় এবং উত্তর আয়ারল্যান্ডের অধিকাংশ মানুষের মতামত বা মূল্যবোধেরও প্রতিনিধিত্ব করে না। তিনি সবাইকে এমন ঘৃণামূলক আচরণের বিরুদ্ধে একসঙ্গে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

একই সঙ্গে ঘটনাটিকে তিনি ‘ঘৃণ্য ও কাপুরুষোচিত ভয় দেখানোর চেষ্টা’ বলে মন্তব্য করেন। আইরিশ জাতীয়তাবাদী দল সিন ফেইনের প্রতিনিধি কলম গিল্ডারনিউ ঘটনাটিকে স্পষ্ট ঘৃণাপ্রসূত অপরাধ বলে উল্লেখ করেছেন। তিনি পুলিশকে দ্রুত ওই প্রতিরূপটি সরিয়ে নেওয়ার আহ্বান জানান। ব্রিটিশপন্থী প্রধান রাজনৈতিক দলগুলোও প্রকাশ্যে এই ঘটনার নিন্দা জানিয়েছে।
স্থানীয় সূত্র জানায়, মসজিদের প্রতিরূপটির একটি জানালায় একজন মানুষের কুশপুত্তলিকাও রাখা হয়েছিল। তার হাতে ছুরির মতো দেখতে একটি বস্তু ছিল। এ বিষয়টিও নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। উত্তর আয়ারল্যান্ডে সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের অগ্নিকুণ্ড ঘিরে বিতর্ক বেড়েছে। আগে এসব অগ্নিকুণ্ডে ক্যাথলিক আইরিশ রাজনীতিকদের ছবি, কুশপুত্তলিকা বা ক্যাথলিকবিরোধী স্লোগান দেখা যেত। তবে এখন কিছু ক্ষেত্রে সেগুলোর পরিবর্তে অভিবাসীবিরোধী ছবি, প্রতীক ও বার্তা ব্যবহার করা হচ্ছে।\

গত বছর বেলফাস্ট থেকে প্রায় ৬৫ কিলোমিটার পশ্চিমে ময়গাশেলের একই স্থানে একটি নৌকায় থাকা শরণার্থীদের প্রতিরূপ তৈরি করে তাতে আগুন দেওয়া হয়েছিল। ওই ঘটনাটিও অভিবাসীদের বাড়িতে হামলার ঘটনার পর ঘটেছিল এবং ব্যাপক সমালোচনার মুখে পড়ে। এদিকে গত মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ছুরিকাঘাতের একটি ঘটনা দেখা যায়, যেখানে একজন ব্যক্তি একটি চোখ হারান। এরপর উত্তর আয়ারল্যান্ডের বিভিন্ন এলাকায় দাঙ্গা ছড়িয়ে পড়ে। দাঙ্গাকারীরা জাতিগত সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়। পুলিশ জানিয়েছে, সুদান বা চাদ থেকে আসা এক ব্যক্তির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

সাম্প্রতিক এই ঘটনাগুলো উত্তর আয়ারল্যান্ডে অভিবাসন, ধর্মীয় বিভাজন এবং ঘৃণামূলক কর্মকাণ্ড নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।