সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

৯৯৯ ফোন, আদমদীঘিতে সরকারি গাছ জব্দ

নিউজ ডেস্ক৩০ জানুয়ারি ২০২১১ মিনিট পড়া
৯৯৯ ফোন, আদমদীঘিতে সরকারি গাছ জব্দ

আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘির ডুমুরীগ্রামে সরকারি পুকুর পাড়ে দুই দিনে ৪টি মূল্যবান শিশু ও রেন্টিকড়ই গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। খবরটি এলাকাবাসী ৯৯৯ এর মাধ্যমে শুক্রবার বেলা ১২টায় অভিযোগ করার পর একটি রেন্টি কড়ই গাছ জব্দ করেছে থানা পুলিশ।

জানা যায়, উপজেলার নশরতপুর ইউনিয়নের ডুমুরীগ্রামের মধ্যপাড়ায় তালপুকুরিয়া নামক সরকারি পুকুরের পূর্ব-পশ্চিম পাড়ে লাগানো এসব গাছগুলো বৃহস্পতিবার সকাল থেকেই কাটা শুরু করেন ওই গ্রামেরই জনৈক কয়েকজন বাসিন্দা। গাছগুলো সরকারি জমিতে অবস্থিত বলে স্থানীয়রা জানান। গাছ কাটার বিষয়ে এলাকাবাসী ৯৯৯ এ অভিযোগ করলে আদমদীঘি থানা পুলিশ উপস্থিত হয়ে একটি গাছ জব্দ করেন।

ওই গ্রামের ইউপি সদস্য আব্দুর রাজ্জাক আজাদের সাথে মুঠফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, গাছগুলো মসজিদ থেকে লাগানো হয়েছিলো। এজন্য গ্রামের লোকজন গাছগুলো মসজিদ কমিটিকেই কাটার কথা বলেছিলো। কিন্তু কে বা কারা গাছগুলো কেটে নিচ্ছে তিনি সে বিষয়ে অবগত নয়।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বলেন, ৯৯৯ এর মাধ্যমে খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে একটি রেন্টি কড়ই গাছ জব্দ করে পুলিশ। তবে কারা গাছগুলো কাটছিলো তা জানাযায়নি। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স/অ