নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী পুলিশের অভিযানে ৪৬ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে জামায়াত-শিবিরের ৭জন নেতাকর্মী রয়েছে।
বুধবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র রাজপাড়া থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম আটকের বিষয়টি নিশ্চত করেছেন।
তিনি বলেন, রাজশাহী মহানগর এলাকায় মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পযন্ত নগরীর ৪টি থানার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় বোয়ালিয়া মডেল থানা ১৪ জন, রাজপাড়া থানা ১৮ জন, মতিহার থানা ১১ জন, শাহমখদুম থানা ৩ জনকে আটক করে।
এর মধ্যে ১৩ জন ওয়ারেন্টভূক্ত আসামী। ৬জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে বলে এই কর্মকর্তা জানান।

স/আ









