সিল্কসিটিনিউজ ডেস্ক :
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়ামে প্রকাশিত এক বিবৃতিতে পুলিশ বলেছে, ‘দুবাই পুলিশ জেনারেল কমান্ড একটি অত্যন্ত বিরল গোলাপি হীরা চুরির প্রচেষ্টা ব্যর্থ করেছে, যার মূল্য প্রায় আড়াই কোটি মার্কিন ডলার।’

ইউরোপ থেকে আনা হীরাটি এক ব্যবসায়ীকে ভাড়া করা ভিলায় নিয়ে যেতে প্রলুব্ধ করে একটি অপরাধচক্র।
পুলিশ আরো জানায়, মাত্র আট ঘণ্টার মধ্যেই বিশেষায়িত দল ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে একটি অনির্দিষ্ট এশীয় দেশের তিন নাগরিককে গ্রেপ্তার করা হয়।
দুবাই মিডিয়া অফিসের প্রকাশিত ভিডিওতে গ্রেপ্তারের পর ওই তিনজনের ঝাপসা মুখ ও সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছে।
সূত্র : এএফপি









