রাজশাহীর খবর

৩ জন জামায়াত-শিবিরকর্মীসহ গ্রেফতার ৪৪

নিউজ ডেস্ক৭ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক
রাজশাহী মাহনগরীতে জামায়াত-শিবিরের ৩জনকর্মীসহ ৪৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত থেকে আজ রোববার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

আজ রোববার বেলা ১২টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও রাজপাড়া থানা জোনের সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ে আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজশাহী মহানগরীর ০৪টি থানা ও ডিবি পুলিশের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ১৭ জন, রাজপাড়া থানা ১২ জন, মতিহার থানা ১১ জন, শাহমখদুম থানা ৩ জন, ডিবি পুলিশ ১ জনকে গ্রেফতার করেছে।এর মধ্যে ১৮ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৩জন জামায়াত-শিবির, ৭জন মাদক ব্যবসায়ী, ১৬জন মাদকসেবীসহ অন্যান্যকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে বলে এই কর্মকর্তা জানান।

স/আ