নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর ১৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের পদে প্রার্থী হয়েছেন মনিরুল ইসলাম মনির। তিনি দলের নেতা-কর্মীদের প্রতি দোয়া ও সমর্থন কামনা করেছেন।
মনিরুল ইসলাম মনির বলেন, “রাজনৈতিক ঐক্যকে ধরে রাখতে এবং দলের স্বার্থে সঠিক নেতৃত্ব অত্যন্ত জরুরি। আপনারা সবাই আমাকে রাজপথে দেখেছেন—সব সময় দলের পক্ষে, সামনের কাতারে থেকে আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করেছি। আমরা কেউ পাঁচই আগস্টের পরের নেতা নই, আমরা যুদ্ধের ময়দানে আন্দোলন সংগ্রাম করে আসা কর্মী।”

তিনি আরও বলেন, “আমার প্রিয় সংগঠনের অভিভাবকরা জানেন—তাদের সঙ্গে থেকেই আমি রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। আগামীতেও সবার ঐক্য ও সমর্থন নিয়ে দলের স্বার্থে কাজ করতে চাই।”
অতীতের মতো ভবিষ্যতেও সংগঠনকে এগিয়ে নিতে ও দলের প্রতি নিবেদিত থেকে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন মনিরুল ইসলাম মনির।









