নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেডিক্যাল কলেজ মাঠে চলমান ১১ তম জাফর ইমাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের মঙ্গলবারের খেলায় কলাবাগান কিংস ৪ রানে হারায় লিচুবাগানকে। টনে হেরে কলাবাগান খেলতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯০ রান তোলে।

দলের পক্ষে সর্বোচ্চ রাহিম ৫১ ও রাফি ৪৬ রান করে। বিপক্ষে রুমন ২৯ ও মিম(১) ৪১ রানে ২টি করে উইকেট নেন। জবাবে লিচুবাগান ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৬ রান তোলে।
দলের পক্ষে সর্বোচ্চ সম্রাট ৮৯ ও রাব্বি ৩১ রান করে। বিপক্ষে মিদুল ১১ রানে ৪টি ও অন্তর ৩৯ রানে ৩টি উইকেট নেন। দিনের অন্য খেলায় বিশাল একাদশ ৫৬ রানে জারায় ইয়াং বয়েজকে। টস জয়ী বিশাল একাদশ ব্যাট করতে নেমে ১৮ ,১ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৬ রান তোলে। দলের পক্ষে সর্বোচ্চ রিদয় ২৪ ও পাননা ২১ রান করে।
বিপক্ষে জিলানী ১৭ রানে ৪টি ও রাফি ১০ রানে ৩টি উইকেট নেন। জবাবে ইয়াং বয়েজ নির্ধারিত ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২১ রান তোলে। দলের পক্ষে সর্বোচ্চ সজল ২৫ রান করে। বিপক্ষে মেহেদী ২৩ রানে ৪টি ও পান্না ১৪ রানে ২টি উইকেট নেন।
স/আর










