সদ্য প্রকাশিত
খেলা

১১তম জাফর ইমাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে গোল্ডেন সানশাইনের জয়

নিউজ ডেস্ক১৯ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
১১তম জাফর ইমাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে গোল্ডেন সানশাইনের জয়

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেডিক্যাল কলেজ মাঠে চলমান ১১ তম জাফর ইমাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে বৃহস্পতিবারের খেলায়  গোল্ডেন সানশাইন ৫১ রানে হারায় ফ্রেন্ডস সার্কেলকে। টস জয়ী গোল্ডেন ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৮ রান তোলে।

 

দলের পক্ষে সর্বোচ্চ সাকিব ৪৮ ও আশিক ২৬ রান করে। বিপক্ষে রিজভী ৩৫ রানে ৪টি উইকেট নেন। জবাবে ফ্রেন্ডস ব্যাট করতে নেমে ১৬.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৬ রান তোলে। দলের পক্ষে সর্বোচ্চ মনোয়ার ৪১ রান করে।

 

বিপক্ষে মনির ১৮ ও সজিব ১৪ রানে ২টি করে উইকেট নেন। দিনের অন্য খেলায় মকলেস স্মৃতি ৪৩ রানে কলাবাগান কিংসকে হারায়। টস জয়ী মকলেস ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩১ রান তোলে। দলের পক্ষে সর্বোচ্চ মনি ৪১ ও বিপুল ২৭ রান করে। বিপক্ষে ৩২ ও শন্টি ২০ রানে ২টি করে উইকেট নেন।

 

জবাবে কলাবাগান ১৪.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮৮ রান তোলে। দলের পক্ষে সর্বোচ্চ লজেন্স ২৭ ও আবির ২০ রান করে। বিপক্ষে ২৫ রানে সুব্রত ৯ রানে ২টি করে উইকেট নেন।

স/আর