সদ্য প্রকাশিত
খেলা

১১তম জাফর ইমাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে শন্টি একাদশ ও ক্লেমনের জয়

নিউজ ডেস্ক১৫ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
১১তম জাফর ইমাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে শন্টি একাদশ ও ক্লেমনের জয়

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেডিক্যাল করেজ মাঠে চলমান ১১ তম জাফর ইমাম স্মৃতি  ক্রিকেট টুর্নামেন্টে শন্টি একাদশ ও ক্লেমনের জয় হয়েছে।

রোববার প্রথম খেলায় টস জয়ী শন্টি একাদশ নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৪০ রান। দলের রাব্বি ৬১ রান করে। বিপক্ষে শুভ ১৮ ও রাসেল ৩০ ওভারে ২টি করে উইকেট নেন।

জবাবে জিতেন স্মৃতি ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৩৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে তৃর্ম ২৬ রান করে। বিপক্ষে মনির ১৭ রানে ২টি উইকেট নেন। ফলে শন্টি একাদশ ২ রানে জিতে।

দিনের  অন্য খেলায় ক্লেমন একাডেমী ৩৩ রানে হারায় ধুমকেতুকে। টস জয়ী ক্লেমন ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৩২ রান সংগ্রহ করে। দলের সাগর ৪৬ ও সিয়াম ৩৮ রান করে। বিপক্ষে সহিদুল ২৫ রানে ২টি উইকেট নেন।

জবাবে ধুমকেতু ১৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৯ রান সংগ্রহ করে। দলের সুমন ৩৪ ও নবিন ২৮ রান করে। বিপক্ষে শুভ ৮ ও দিলদার ১২ রানে ২টি করে উইকেট নেন।
স/শ