সিল্কসিটিনিউজ ডেস্ক:
যা বলছেন বিশেষজ্ঞরা

ইউরোলজিস্ট ও অ্যান্ড্রোলজিস্টরা বলেন, ৫ থেকে ১০ মিনিট প্রস্রাব ধরে রাখলে তেমন সমস্যা হয় না। কিন্তু এর বেশি সময় আটকে রাখা একেবারেই ঠিক নয়।
- মূত্রাশয় প্রসারিত হয়ে যেতে পারে, ফলে প্রস্রাব বের করা কঠিন হয়।
- প্রস্রাব আটকে থাকার কারণে ব্যথা, পেলভিক ক্র্যাম্প ও অস্বস্তি দেখা দিতে পারে।
- ঘন ঘন প্রস্রাবের তাগিদ, প্রস্রাবের সময় জ্বালা, দুর্গন্ধ, এমনকি প্রস্রাবে রক্তপাত হতে পারে—যা মূত্রনালির সংক্রমণের লক্ষণ।
- কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়ে, কারণ প্রস্রাবে থাকা খনিজ পদার্থ জমে যায়।
মূত্রাশয় সুস্থ রাখতে কী করবেন
- যত দ্রুত সম্ভব প্রস্রাবের তাগিদ মেটান, অকারণে ধরে রাখবেন না।
- পর্যাপ্ত পানি পান করুন, শরীরে পানির অভাব থাকলে প্রস্রাব আটকে রাখার প্রবণতা বাড়ে।
- দিনে ৬–৭ বার প্রস্রাব করা প্রাপ্তবয়স্কদের জন্য স্বাভাবিক।
- ডায়াবেটিসসহ অন্যান্য রোগ নিয়ন্ত্রণে রাখুন। কারণ এসব রোগ মূত্রাশয়ের শক্তি কমাতে পারে।
সতর্কতা
আপনার মূত্রাশয় একসঙ্গে ৩০০–৫০০ মিলি প্রস্রাব ধরে রাখতে পারে, যা প্রায় ৮-৯ ঘণ্টায় পূর্ণ হয়। প্রথম তাগিদ পেলেই দেরি না করে টয়লেটে যান।









