রাজশাহী

১০ ভাগ রিবেটে হোল্ডিং কর পরিশোধে বিশেষ সুযোগ রাসিকের

নিউজ ডেস্ক২৬ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরবাসীকে জানানো যাচ্ছে যে, যে সকল হোল্ডিং মালিকগণ এখন পর্যন্ত পৌরকরের বিল পান নাই তারা নিজ নিজ ওয়ার্ড কার্যালয়ে ৩০শে সেপ্টেম্বরের মধ্যে যোগাযোগ করে কর পরিশোধান্তে ১০% রিবেট সুবিধা গ্রহণ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।

নগরবাসীর সুবিধার্থে আগামী শনিবার ২৮/০৯/২৪ইং তারিখে নগর ভবনের ৩০৬ নং রুমে পৌরকর পরিশোধ করতে পারবেন। রাসিকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।