বিজ্ঞান ও প্রযুক্তি

১০ ডিসেম্বরেই গ্যালাক্সি এ৮ এস

নিউজ ডেস্ক৩ ডিসেম্বর ২০১৮২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

স্যামসাংয়ের এ৮ সিরিজের ফ্ল্যাগশিপ ‘গ্যালাক্সি এ৮ এস’ আনুষ্ঠানিকভাবে উন্মোচন হচ্ছে ১০ ডিসেম্বর।

ফোনটি নিয়ে খুব আলোচনা হয়েছে প্রযুক্তি দুনিয়ায়। মূলত এর নচ ডিসপ্লের জন্য এটি আলোচনায় এসেছে। তবে ফোনটিতে ইনফিনিটি-ও ডিসপ্লেও থাকদে পারে বলে জানা যাচ্ছে।

যদিও উন্মোচন বিষয়ে মুখে কুলুপ দিয়ে বসেছে স্যামসাং। তবে অনলাইনে ফাঁস হওয়া খবরে জানা যাচ্ছে, স্যামসাং ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে। এখন শুধু সময়ের অপেক্ষা। ১০ ডিসেম্বরেই সেটি উন্মোচন হবে।

যে টুইটে তথ্যটি ফাঁস হয়েছে সেখানে এ৮ এস লেখা ছবিও দেখা গেছে।

চীনা জায়ান্ট হুয়াওয়ে অবশ্য তাদের নোভা ৪ ফোনের উন্মোচন তারিখ জানিয়েছে। তারা ফোনটি ১৭ ডিসেম্বর উন্মোচন করবে। তাই স্যামসাং তাদের আগেই বাজারে আনতে চায় তাদের স্মার্টফোনটি।

ফাঁস হওয়া তথ্য থেকে জানা যাচ্ছে, ডিভাইসটিতে থাকতে পারে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন ৬৬০ প্রসেসর। ৬ গিগাবাইট র‍্যামের পাশাপাশি মিলতে পারে ৬৪ ও ১২৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ। এটি হবে গ‍্যালাক্সি এস৮(২০১৮) ফোনের আপডেট সংস্করণ।

তবে এতে কয়টি ক‍্যামেরা থাকবে এবং মূল্য কত হবে যে সম্পর্কে বিস্তারিত কোন তথ‍্য জানা যায়নি। মূলত অ‍্যাপলের কল্যাণে নচ ডিসপ্লের ফোন বাজারে জনপ্রিয়তা পেলেও স্যামসাং ইনফিনিটি ডিসপ্লে নিয়ে মেতে ছিল। তবে গুঞ্জন চলছে, নচ ডিসপ্লের ফোন নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। গ্যালাক্সি এস ১০ এ থাকতে পারে নচ ডিসপ্লে। ইতোমধ্যে নচ ডিসপ্লের পেটেন্টও নাকি করিয়ে নিয়েছে স্যামসাং।

গিজচায়না অবলম্বনে