আইন আদালত

১ জানুয়ারি থেকে সব আদালত বর্জনের ঘোষণা বিএনপিপন্থি আইনজীবীদের

নিউজ ডেস্ক২৭ ডিসেম্বর ২০২৩১ মিনিট পড়া
সিল্কসিটি নিউজ ডেস্ক:

আগামী বছরের ১ থেকে ৭ জানুয়ারি দেশের উচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগসহ সারাদেশের সব (অধস্তন) আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপিপন্থি আইনজীবীরা।

বুধবার (২৭ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট বার ভবনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন সংগঠনের মহাসচিব ও বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

শেখ হাসিনার সরকারের পদত্যাগের দাবির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করবেন বলে জানান তিনি।

ট্যাগ: