অপরাধ ও দুর্নীতি

হেমায়েতপুরে ৩ কিশোরকে হত্যা : গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক২৮ জুলাই ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সাভারের হেমায়েতপুরে তিন কিশোরকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।বৃহস্পতিবার র‌্যাবের পক্ষ থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। গত ১৪ মে হেমায়েতপুরে প্রান্ত ডেইরি ফার্ম থেকে তিন কিশোরের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলো দুই ভাই নাসির উদ্দিন (১৬) ও জীবন (১৭) এবং তাদের মামাতো ভাই শাহাদাত হোসেন (১৬)।তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারকৃত দুজনের নাম জানা যায়নি। র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা খুনের সঙ্গে সরাসরি জড়িত ছিল।

 

সূত্র: রাইজিংবিডি