সদ্য প্রকাশিত
খেলা

হাসান-তানজিদের প্রশংসায় ওয়াসিম আকরাম

নিউজ ডেস্ক১৭ আগস্ট ২০২৬২ মিনিট পড়া
হাসান-তানজিদের প্রশংসায় ওয়াসিম আকরাম

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতেছে বাংলাদেশ। শক্তিশালী অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

যা প্রতিপক্ষের মাটিতে পাওয়া বাংলাদেশের প্রথম জয়। দাপুটে জয়ে বিশ্বের কাছ থাকে প্রশংসায় ভাসছে বাংলাদেশ।
অবশ্য শুধু দল নয়, আলাদাভাবে ক্রিকেটারও প্রশংসা কুড়াচ্ছেন। বিশেষ করে ঐতিহাসিক জয় এনে দেওয়ার অন্যতম দুই কারিগর হাসান মাহমুদ ও তানজিদ হাসান তামিম।

অস্ট্রেলিয়ার কিংবদন্তিদের পর এবার পাকিস্তানের ওয়াসিম আকরামেরও প্রশংসা পাচ্ছেন।
দুজনের পারম্যান্সে মুগ্ধ হয়েছেন আকরাম। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পাকিস্তানের কিংবদন্তি লিখেছেন, ‘প্রত্যেকেই নিজের সেরাটা দিয়েছে, এর মধ্যে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছে ওপেনার তানজিদ। আমি হাসান মাহমুদের বোলিংয়ে দারুণ মুগ্ধ হয়েছি।

সে চমৎকার লেংথে বল করেছে। খুব বেশি কিছু করার চেষ্ট না করে একদম নিখুঁত লাইন-লেংথে বোলিং করেছে।’

 

ডারউইন টেস্টে মোট ৯ উইকেট নিয়ে (৬ ও ৩) ম্যাচসেরা হয়েছেন হাসান। বিপরীতে ১০১ রানের দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন তানজিদ। দুজনের বাইরে অবশ্য ৬৫ রানের সঙ্গে বোলিংয়ে ৫ উইকেট নিয়ে জয়ে অনবদ্য অবদান রাখেন মেহেদী হাসান মিরাজ।

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগ পেয়ে অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আকরামের চোখে জয়টি মহাকাব্যিক। পাকিস্তানের সাবেক বাঁহাতি পেসার লিখেছেন, ‘শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের মহাকাব্যিক জয়! এই জয় বুঝিয়ে দেয় টেস্টে বাংলাদেশ কতটা উন্নতি করেছে এবং তাদের অগ্রাধিকার কোথায়। জয়ে দলের সবাই কোনো না কোনোভাবে অবদান রেখেছে।