সদ্য প্রকাশিত
ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড দেশে অর্থনৈতিক অগ্রযাত্রা শুরু, বিদেশি বিনিয়োগ বেড়ে প্রায় ১২ শতাংশ সীমান্তে নজরদারিতে ড্রোন ও এআই ক্যামেরা যুক্ত করল বিজিবি বিজিএমইএ সভাপতি ১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা শেখ হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই : রিজভী প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী ডায়াবেটিসের ঝুঁকি কমাতে মেনে চলুন ৭ অভ্যাস রমজানের প্রথম দিন ঢাকায় ইফতারের সম্ভাব্য সময় জানা গেল? ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে মহাপরিকল্পনা হরর সিনেমা নিয়ে ফিরছেন কঙ্গনা
আন্তর্জাতিক

হরমুজ প্রণালির একটি দ্বীপে লবণাক্ত পানির শোধনাগারে হামলা

নিউজ ডেস্ক৩১ মার্চ ২০২৬১ মিনিট পড়া
হরমুজ প্রণালির একটি দ্বীপে লবণাক্ত পানির শোধনাগারে হামলা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইরানি গণমাধ্যম মঙ্গলবার জানিয়েছে, হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের কেশম দ্বীপের একটি লবণাক্ত পানি শোধনাগারে বিমান হামলা চালানো হয়েছে, যার ফলে স্থাপনাটি অচল হয়ে পড়েছে।

তবে ঠিক কখন সেখানে হামলা হয় তার সময় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা মোহসেন ফারহাদিকে উদ্ধৃত করে ইরানিয়ান স্টুডেন্ট নিউজ এজেন্সি বা আইএসএনএ জানিয়েছে, “কেশম দ্বীপের একটি লবণাক্ত পানি শোধনাগারে হামলা হয়েছে… এবং এটি এখন সম্পূর্ণরূপে অচল, কারণ স্বল্প সময়ে এর মেরামত সম্ভব নয়।”

তিনি আরও জানান, এই শোধনাগারটি মেরামতের উপযুক্ত অবস্থা তৈরি না হওয়া পর্যন্ত এলাকাটির পানির চাহিদা ট্যাংকার এবং অন্যান্য শোধনাগারের মাধ্যমে পূরণ করা হবে।

এদিকে, হরমোজগানের ডেপুটি গভর্নর আহমদ নাফিসি ইরানের মেহর নিউজ এজেন্সিকে বলেন, “যুদ্ধের প্রথম দিকে কেশমের পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা ছাড়া নতুন কোনো হামলা হয়নি।”

 

সূত্র: বিবিসি বাংলা