নিজস্ব প্রতিবেদক :
নগরীর সাহেবজারের গণকপাড়া এলাকার একটি আবাসিক হোটেল আল হাসিবের কর্মচারীকে হত্যা করা হয়েছে। সিরাজকে প্রথমে ফল টাকা চাকু (ছোড়া) দিয়ে ও পরে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার (পশ্চিম) একেএম নাহিদুল ইসলাম সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, চুরির উদ্যেশে কোন চোরচক্র এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে শ্বাস রোধেই তার মৃত্যু হয়েছে।

নিহত হোটেল কর্মচারী (বয়) হলেন, রাজশাহীর তানোরের চান্দুরিয়ার দেওতলা এলাকার আবদুল হামিদের ছেলে সিরাজুল ইসলাম সিরাজ (৩৫)। তিনি এই হোটেলের কর্মচারী ছিলেন। তবে হোটেল থেকে একটি রক্তাক্ত চাকু (ছোড়া) উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, শনিবার সকালে আল হাসিব নামের হোটেলের চতুর্থ তলার ৪০৩ নম্বর কক্ষের মেঝেতে রক্তাক্ত অবস্থায় লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় তারা । তবে লাশের বাম ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি যে ঘরে নিহত অবস্থায় পড়ে ছিলেনে সেই ঘরের কয়েটি অসবাসপত্র ভাঙ্গা বা এলোমেলো অবস্থায় পড়ে আছে। লাশ উদ্ধার করে ময়নাতদেন্তের প্রক্রিয়া চলছে।
হোটেল বয় সাজু সিল্কসিটিনিউজকে জানায়, গত ১৬ মার্চ সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ থেকে এক লোক (৪০)ব্যবসার কাজে এসেছিলেন বলে এই হোটেলে ওঠে। সেই সময় কর্মস্থলে ছিলো সাজু। তার ভোটার আইডি আর নির্ধারিত ফরম পূরন করে থানায় জমা দেয়া হয়। সে সময় এই হোটেল চারটি রুমের চারজন ছিলেন। তবে শনিবার সকালে বাকি তিনজন থাকলেও একজন পাওয়া যায়নি। আমি সকালে এসে শুনছি এই অবস্থা।
এ বিষয়ে হোটেল আল হাসিবের ম্যানেজার মো. রিপন চৌধুরী সিল্কসিটিনিউজকে বলেন, রুমের ভেতর থেকে আটকানো ছিলো। আমি সারা শব্দ না পেয়ে নিচের চায়ের দোকানের এক লোক ডেকে আনি। লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ আসে।
স/আ









