সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

হংকংয়ের সাবেক প্রধান নির্বাহীর ২০ মাসের কারাদণ্ড

নিউজ ডেস্ক২২ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
হংকংয়ের সাবেক প্রধান নির্বাহীর ২০ মাসের কারাদণ্ড

সিল্কসিটিনিউজ ডেস্ক:

হংকংয়ের সাবেক প্রধান নির্বাহী ডোনাল্ড স্যাংকে ২০ মাসের কারাদণ্ড দিয়েছে সেখানকার আদালত। এক দুর্নীতির মামলায় সরকারি কার্যালয়ে অসদাচরণের প্রমাণ মেলায় তাকে এই দণ্ড দেওয়া হয়। হংকংয়ের ইতিহাসে স্যাংই অভিযুক্ত হওয়া সর্বোচ্চ পদাধিকারী সাবেক কর্মকর্তা। সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমস-এর খবরে স্যাংয়ের কারাদণ্ডের খবর নিশ্চিত করা হয়।

 

১৯৯৭ সালে চীনা কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আগে-পরে দীর্ঘদিন ধরে হংকংয়ের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্বপালন করে এসেছেন স্যাং। এই দণ্ডের মাধ্যমে তার সেই উজ্জল ক্যারিয়ারের কলঙ্কজনক পরিসমাপ্তি ঘটল।

 

স্যাংয়ের মন্ত্রিসভায় ওয়েভ মিডিয়া রেডিও কোম্পানিকে ডিজিটাল ব্রডকাস্টিং লাইসেন্স দেওয়ার বিষয় নিয়ে আলোচনা ও তা অনুমোদন করা হয়। সে সময় স্যাং সচেতনভাবে ধনকুবের ব্যবসায়ী বিল ওংয়ের সঙ্গে তার ব্যক্তিগত লেনদেনের বিষয়টি গোপন করেছিলেন। ওয়েভ মিডিয়া কোম্পানির অধিকাংশ শেয়ারের মালিক ছিলেন ওং।

 

বুকে ব্যথা ও শ্বাসকষ্টজনিত কারণে সোমবার রাত থেকে হাসপাতালে ছিলেন স্যাং। সেখান থেকে পুলিশি প্রহরায় হাতে হ্যান্ডকাফ পরিয়ে তাকে আদালতে হাজির করা হয়। এ সময়ও তিনি তার বিখ্যাত বো টাই পরা ছিলেন। অপর একটি অসদাচরণের অভিযোগ থেকে খালাস পান তিনি। তার বিরুদ্ধে আনা ঘুষ গ্রহণের অপর একটি অভিযোগের নিষ্পত্তি সেপ্টেম্বরে করা হবে বলে জানিয়েছে আদালত।

 

রায় হওয়ার আগেই ভাল চরিত্র হিসেবে এবং চার দশকেরও বেশি সময় ধরে সরকারি দায়িত্ব পালনের বিষয়টি উল্লেখ করে হংকংয়ের সাবেক শীর্ষ কর্মকর্তারাসহ গণ্যমান্য অনেকেই স্যাংয়ের দণ্ড হ্রাস করার আবেদন জানিয়ে চিঠি লিখেছিলেন।

 

এর আগে নয়জন বিচারকের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড সরকারি অফিসে অসদাচরণের দায়ে স্যাংকে দোষী সাব্যস্ত করেছিল।

 

কিছু বিশ্লেষক মনে করছেন, হংকংয়ের শক্তিশালী আইনের শাসন থেকে ক্ষমতাবানরাও যে রেহাই পান না, বুধবারের এই রায়ে তা আবারও প্রমাণিত হলো।

সূত্র: বাংলা ট্রিবিউন