ধর্ম

স্বামী তার মৃত স্ত্রীকে গোসল দিতে পারবে?

নিউজ ডেস্ক৭ এপ্রিল ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

প্রশ্ন : স্ত্রী মারা গেলে স্বামী কি তার স্ত্রীকে গোসল দিতে পারবে? একইভাবে স্বামী মারা গেলে স্ত্রী কি তার স্বামীকে গোসল দিতে পারবে? জানিয়ে বাধিত করবেন।

-ফরহাদ, বগুড়া

উত্তর : স্ত্রী ইন্তেকাল করলে স্বামী তাকে দেখতে পারবে, কিন্তু স্পর্শ করতে ও গোসল দিতে পারবে না। তবে স্বামী ইন্তেকাল করলে স্ত্রী গোসলও দিতে পারবে। (আবু দাউদ, হাদিস : ৩১৪১, মুয়াত্তা মালেক : ১/২২৩)

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।

 

সূত্র: কালের কণ্ঠ