আইন আদালত

স্কুলছাত্র হত্যার দেড় দশক পর ছয়জনের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক৯ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটি নিউজ ডেক্স:

গাজীপুরের কাপাসিয়ায় স্কুলছাত্র সানাউল্লা সরকারকে হত্যার দেড় দশক পর আজ মঙ্গলবার আদালত ছয়জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন। এ ছাড়া তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

 

আজ দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক ফজলে এলাহি ভূইয়া এ রায় দেন।

 

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা সবাই আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

 

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া গ্রামের রফিকুল ইসলাম, আতিকুল ইসলাম, আতিক শেখ, সেলিম শেখ, নয়ন শেখ, আনোয়ার হোসেন শেখ। এ ছাড়া আনোয়ারা বেগম, আবদুল মোতালেব ও শামসুদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

মামলার বিবরণ থেকে জানা গেছে, পারিবারিক বিরোধের জের ধরে কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে সানাউল্লা সরকারকে ২০০১ সালের ৯ ফেব্রুয়ারি হত্যা করা হয়। এ ঘটনায় নিহত সানাউল্লার ভাই আসাদুজ্জামান বাদী হয়ে কাপাসিয়া থানায় মামলা করেন।

 

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী মকবুল হোসেন কাজল।

সূত্র: প্রথম আলো