জাতীয়

সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনের মরদেহ কখন ফিরিয়ে আনা হবে, জানালেন মন্ত্রী

নিউজ ডেস্ক১৯ অক্টোবর ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলা‌দে‌শির মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সোমবার বিমানবন্দরের অভ্যন্তরে প্রবাসী কর্মীদের লাগেজ বহনের জন্য ২০০ ট্রলি হস্তান্তর অনুষ্ঠান শে‌ষে এক সংবাদ স‌ম্মেল‌নে এ তথ্য জানান তি‌নি।

মন্ত্রী বলেন, আকাশপথের যোগাযোগ ও পরিস্থিতি স্বাভাবিক হলে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলা‌দে‌শির মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে।

তিনি বলেন, দুই বাংলাদেশির একজন অভিবাসী শ্রমিক। অন্যজন ওমরাহ যাত্রী। তাদের একজনের বাড়ি বগুড়ায়, অন্যজনের বা‌ড়ি কুমিল্লায়।