সিল্কসিটিনিউজ ডেস্ক:
নারায়ণগঞ্জের সোনারগাঁয় অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব।
এ উপলক্ষে ফাউন্ডেশন কর্তৃপক্ষ গতকাল সংবাদ সম্মেলন করেছে। লোকজ উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপ। এ বছর মেলায় ১৭০টি স্টল রয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ মেলা।









