সদ্য প্রকাশিত
নাটোর

সেনাবাহিনীকে আধুনিকায়ন করতে প্রযুক্তির পাশাপাশি উদ্ভাবনী চেতনা সম্পন্ন করা হবে

নিউজ ডেস্ক৩ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
সেনাবাহিনীকে আধুনিকায়ন করতে প্রযুক্তির পাশাপাশি উদ্ভাবনী চেতনা সম্পন্ন করা হবে

নিজস্ব প্রতিবেদক,নাটোর:
নাটোর কাদিরাবাদ সেনানিবাসের ইঞ্জিনিয়ার কোরের ৬তলা আধুনিক এসএম ব্যারাকের উদ্ধোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভবনটির উদ্ধোধন করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মাদ শফিউল হক।

 

ভবন উদ্ধোধন শেষে সেনা প্রধান কর্মকর্তাদের উদ্দ্যেশে তিনি বলেন, আধুনিক যুদ্ধ ক্ষেত্রে প্রযুক্তিগত অগ্রগতির সাথে কোর অব ইঞ্জিনিয়ার্স অতিগুরুত্বপূর্ণ। সেনাবাহিনীকে আধুনিকায়ন করতে প্রযুক্তির পাশাপাশি উদ্ভাবনী চিন্তা-চেতনা সম্পন্ন ট্রেনিং এর বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করেন।

 

এ সময় কোর অব ইঞ্জিনিয়ার্স এবং বেপজার নির্বাহী চেয়ারম্যান কর্নেল কমান্ড্যান্ট মেজর জেনারেল হাবিবুর রহমান খান, ইঞ্জিনিয়ার ইন চীফ মেজর জেনারেল ছিদ্দিকুর রহমান সরকার, বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোশফেকুর রহমান সামরিক ও বেসমরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে কনফারেন্স কক্ষে বার্ষিক অধিনায়ক সম্মেলনে বক্তব্য রাখেন সেনা প্রধান।

স/শ