জাতীয়

সেনা সহায়তায় সাজেক ছাড়লেন ১৫০ পর্যটক

নিউজ ডেস্ক৯ জুলাই ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাঙামাটির সাজেক ছেড়েছে ১৫০ পর্যটক। সাজেকে দুদিন আটকা থাকার পর ৫৬১ পর্যটকের মধ্যে সেনাবাহিনীর বিশেষ সহায়তায় দেড়শ পর্যটক ফিরিয়ে আনা হয়েছে।

বাকিদের পরবর্তী সময়ে ফিরিয়ে আনা হবে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমেনা মারজান বলেন, সাজেক সড়কে একাধিক স্থানে পানি উঠার কারণে পর্যটকরা সাজেক ত্যাগ করতে পারেনি। দুদিন আটকা থাকার পর আজ (বৃহস্পতিবার) দুপুরে সেনাবাহিনীর বিশেষ সহায়তায় ৫৬১ পর্যটকের মধ্যে দেড়শ পর্যটক সাজেক থেকে ফিরিয়ে আনা হয়েছে। বাকিদের আগামীকাল ফিরিয়ে আনতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কটেজ অ্যান্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন অব সাজেকের সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন জানান, মঙ্গলবার যারা সাজেকে এসেছিল, গতকাল(বুধবার) সকালে তারা খাগড়াছড়ি ফেরত যাওয়ার কথা ছিল, কিন্তু খাগড়াছড়ি-সাজেক সড়কের একাধিক স্থানে বন্যার পানির কারণে আপাতত যান চলাচল বন্ধ থাকায় পর্যটকরা বের হতে পারেনি। তবে সেনাবাহিনী বিশেষ ব্যবস্থায় আজ(দুপুরে) দেড়শ পর্যটককে নিরাপদে পৌঁছিয়ে দেয়।

তিনি আরো বলেন, যেহেতু বর্তমান আবহাওয়াজনিত কারণে প্রশাসন থেকে সাজেকে পর্যটন ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাই আপাতত কোনও পর্যটকের গাড়ি খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশে ছেড়ে যাচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারো পর্যটকরা সাজেক ভ্রমণ করতে পারবে।