জাতীয়

যুক্তরাষ্ট্র থেকে এলো ১ লাখ ৭৫ হাজার টন গম

নিউজ ডেস্ক২২ অক্টোবর ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা প্রায় ১ লাখ ৭৫ হাজার মেট্রিক টন গম চট্টগ্রামে এসে পৌঁছেছে। বুধবার (২১ অক্টোবর) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।

দূতাবাস জানায়, সম্প্রতি বাংলাদেশের কেনা মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন পুষ্টিগুণসম্পন্ন গমের মধ্যে প্রায় ১ লাখ ৭৫ হাজার মেট্রিক টন গম ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।

যুক্তরাষ্ট্রের এই গম বাংলাদেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্যিক অংশীদারিকে আরো শক্তিশালী করে তুলছে।