সদ্য প্রকাশিত
রাজশাহী

সেই রাবি শিক্ষকের বিরুদ্ধে মামলা গ্রহণ করল পুলিশ

নিউজ ডেস্ক১৪ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
সেই রাবি শিক্ষকের বিরুদ্ধে মামলা গ্রহণ করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক:

অভিযোগ দায়েরের ছয় দিন পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে মামলা গ্রহণ করেছে পুলিশ। আইসিটি আইনে মামলাটি গতকাল রাতে রেকর্ড করা হয় বলে সিল্কসিটি নিউজকে জানায় মতিহার থানার ওসি হুমায়ুন কবীর।

 
এর আগে গত ৮ নভেম্বর নগরীর মতিহার থানায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছাড়ানোর অভিযোগ দায়ের করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এন্তাজুল হক।

 

অভিযুক্ত কাজী জাহিদুর রহমান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক। তিনি সম্প্রতি (Kazi Jahid) নামের তার ফেসবুক আইডি থেকে বিশ্ববিদ্যালয় প্রসাশনের বিভিন্ন কার্যক্রম নিয়ে স্ট্যাটাস দেন। সেখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে দুর্র্নীতি অনিয়মের কথা উল্লেখ করেন।

 
নগরীর মতিহার থানার ওসি হুমায়ুন কবীর বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়ের করা অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের বিষয়ে যাচাই-বাছাই করতে বিলম্ব হওয়ায় মামলা রেকর্ড করতে বিলম্ব হয়েছে।’

 

এর আগে, গত ১০ নভেম্বর ফেসবুকে বিভ্রান্তির তথ্য ছাড়ানো ও কুৎসা রটানোর অভিযোগে এক শিক্ষকের বিরুদ্ধে আইসিটি আইনে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের থানায় অভিযোগ দায়েরের তিন দিনেও সেটি মামলা আকারে রেকর্ড করেনি পুলিশ। অথচ একই আইনে অভিযোগে গ্রেপ্তার হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল একটি সংগঠনের নেতা দীর্ঘদিন থেকে কারাগারে আছেন। পুলিশের এই দুইনীতিতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ বিষয়ে অভিযোগ করা সত্বেও মামলা না নেওয়ার ঘটনায় সিল্কসিটি নিউজে একটি প্রতিবেদন লিখা হয়। তারপর গত রাতে আইসিটি আইনে মামলাটি গহন করেছে পুলিশ বলে জানা গেছে ।
স/অ