সিল্কসিটিনিউজ ডেস্ক:
চিকেন কোরমার কথা মনে পড়লেই জিভে পানি চলে আসে এমন মানুষের অভাব নেই। সুস্বাদু এই খাবারটি আমাদের দেশে অনেক জনপ্রিয়। আজ শিখে নিন সুস্বাদু চিকেন শাহি কোরমা এর সহজ রেসিপি।
উপকরণঃ
- চিকেন পিস – ১ কেজি (একটু বড় পিস লাগবে)
- টক দই – ১ কাপ (ছোট মাপের কাপ)
- মিষিট দই – হাফ কাপ
- তরল দুধ – ১ কাপ
- কাজু বাদাম বাটা -১ টেবিল চামচ
- কাজু বাদাম কুচি – সাজানোর জন্য
- পিঁয়াজ কুচি – হাফ কাপ
- আদা বাটা – ১ টেবিল চামচ
- রসুন বাটা – ১ চা চামচ (ইচ্ছা)
- কাঁচা মরিচ বাটা – ১ চা-চামচ
- আস্ত কাঁচা মরিচ – ৪/৫ টা
- দারুচিনি – ২ টা স্টিক
- এলাচ – ৪/৫ টা
- ঘি – আধা কাপ
- লবন – স্বাদমত
- চিনি – ১ চা চামচ
- জাফরান – ১/ ২ চিমটি (বুঝে দিবেন)
প্রনালিঃ
- চিকেন পিসগুলো একটু বড় করে পছন্দমতো টুকরো করে ধুয়ে পানি ঝড়িয়ে নিন ।
- এবার টকদই, সব বাটা মসলা ও লবণ দিয়ে মেরিনেট করে রাখতে হবে ঘণ্টা খানেক ।
- এবার চুলায় পাতিল দিন। গরম হলে ঘি দিয়ে এলাচ ও দারচিনি দিয়ে ম্যারিনেট করা মসলাসহ চিকেন পিসগুলো দিয়ে কষান ।
- মসলায় তেল উঠবে বা কষানো হলে সামান্য পানি, মিষ্টি দই, দিয়ে ভালোমত নেড়ে ঢেকে দিন ।
- কুসুম গরম দুধে জাফরান গুলে রাখুন ।
- চিকেন সিদ্ধ হলে চিনি, জাফরান মেশানো দুধ আরো একটু ঘি ও কাঁচা মরিচ দিয়ে দমে রেখে নামিয়ে নিন ।
পরিবেশনঃ
- কাজু বাদাম কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন মজার এই কোরমা ।
সূত্র: অনলাইন









