সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
জাতীয়

সুনামগঞ্জে গাছের সঙ্গে বেঁধে সাংবাদিককে নির্যাতন

নিউজ ডেস্ক১ ফেব্রুয়ারি ২০২১১ মিনিট পড়া
সুনামগঞ্জে গাছের সঙ্গে বেঁধে সাংবাদিককে নির্যাতন
আহত সাংবাদিক কামাল হোসেন
আহত সাংবাদিক কামাল হোসেন

সিল্কসিটি নিউজ ডেস্ক:

সুনামগঞ্জের তাহিরপুরে নদীর তীরে বালু ও পাথর উত্তোলনের ছবি তোলায় স্থানীয় এক সাংবাদিককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। আহত অবস্থায় ওই সাংবাদিককে উদ্ধার করে তাহিরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার বাদাঘাট জাদুকাটা নদীর ঘাগটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিকের নাম কামাল হোসেন (৩০)। তিনি জাতীয় দৈনিক ‘সংবাদ’ ও সিলেটের আঞ্চলিক পত্রিকা ‘দৈনিক শুভ প্রতিদিন’র তাহিরপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন। তিনি বাদাঘাট বাজার এলাকার কামরাবন গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

কামাল হোসেন জানান, জাদুকাটা নদীর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদের জন্য ছবি তুলতে সেখানে যান। এ সময় নদীর তীরবর্তী ঘাগটিয়া গ্রামের মাহমুদুল ইসলাম, দীন ইসলাম ও রইস উদ্দিন তাকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। পরে সেখান থেকে তাকে ধরে নিয়ে বাজারের একটি গাছের সঙ্গে রশি ও কাপড় দিয়ে বেঁধে রেখে নির্যাতন করেন।

কামালের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করবেন বলে তিনি জানিয়েছেন।

তাহিরপুর উপজেলার বাদাঘাট পুলিশ ফাঁড়ির এসআই মাহমুদুল ইসলাম জানান, কামাল হোসেনকে উদ্ধার করে পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

সূত্র : আমাদের সময়