নিজস্ব প্রতিবেদক:
সীমান্তের মানুষ যতো বেশি সাবলম্বী হবে সীমান্তে ততো চোরাচালান কমে আসবে বলে জানিয়েছেন – বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মাে. সাফিনুল ইসলাম। আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বেলা ১২টার দিকে রাজশাহী নগরীর টি-বাধ এলাকায় এই নৌকাগুলো বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


বিজিবি মহাপরিচালক মনে করেন , এই ১০০ টি নৌকা শুধুমাত্র ১০০ জন জেলেকেই নয়, বরং ১০০ টি পরিবার ও পরিবারের সদস্যদেরও নতুন করে বাঁচার স্বপ্ন দেখাবে । সীমান্তের প্রান্তিক জনগােষ্ঠী যতই সাবলম্বী হয়ে উঠবে সীমান্ত সংক্রান্ত অপরাধ এবং চোরাচালান ততই হ্রাস পাবে বলে তিনি বিশ্বাস করেন ।
বিজিবি মহাপরিচালক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের গরীব , দুঃখী ও মেহনতী মানুষের মুখে হাসি ফুটিয়ে একটি সুখী, সমৃদ্ধ সােনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন । জাতির পিতার সােনার বাংলা বিনির্মানের স্বপ্ন বাস্তবায়নে সীমান্ত রক্ষার পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ সবসময় সীমান্তবর্তী হতদরিদ্র ও অসহায় প্রান্তিক জনগােষ্ঠীর ভাগ্যন্নোয়নে কাজ করে আসছে ।
তিনি আরও বলেন, তারই ধারাবাহিকতায় শত নৌকায় জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনে বিজিবি ’ অনুষ্ঠানের মাধ্যমে শতবর্ষের সমার্থক হিসেবে ১০০টি নৌকা প্রান্তিক জেলেদের সাবলম্বী করার প্রয়াসে প্রদান করা হলাে । এ নৌকা প্রদান অনুষ্ঠানের মাধ্যমে সীমান্তবর্তী প্রান্তিক জেলেরা সঠিকভাবে জীবিকা নির্বাহ করবে। সাবলম্বী হয়ে অন্যদের স্বনির্ভর হবার প্রেরণা জোগাবে ।
এসময় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বিজিবি রিজিয়ন সদর দপ্তর রংপুর – এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাে. কায়সার হাসান মালিক, এনডিসি, পিএসসি, রাজশাহী বিভাগীয় কমিশনার মাে. হুমায়ুন কবীর খােন্দকার, রাজশাহী রেঞ্জের ডিআইজি মাে. আব্দুল বাতেন (বিপিএম, পিপিএম), রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাে. আবু কালাম সিদ্দিক, বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল তুহিন মাে. মাসুদ, রাজশাহী ব্যাটালিয়ন ( ১ বিজিবি ) এর অধিনায়ক লে. কর্ণেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদসহ রাজশাহী জেলা প্রশাসক, পানি উন্নয়ন বাের্ডের উচ্চ পদস্থ কর্মকর্তা, ডিসি কাশিয়াডাঙ্গা, বিজিবি’র উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজিবি জানায়, শত নৌকায়জাতির পিতার জন্মশতবার্ষিকীউদযাপনেবিজিবি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ মুজিববর্ষ ‘ এর এই মাহেন্দ্রক্ষণে বিজিবি দিবস ২০২০ উপলক্ষ্যে সীমান্তের প্রান্তিক জেলেদের স্বাবলম্বী করার প্রয়াসে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি ) সারাদেশের হতদরিদ্র ১০০ জন মাঝির মধ্যে ১০০ টি নৌকা বিতরণ করেছে । অদ্য ১৫ ডিসেম্বর ২০২০ তারিখ বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মােঃ সাফিনুল ইসলাম , বিজিবিএম ( বার ) , এনডিসি , পিএসসি রাজশাহীর টি – বাঁধ এলাকা সংলগ্ন পদ্মা নদীর পাড়ে হতদরিদ্র ২৫ জন মাঝিীর মধ্যে ২৫ টি নৌকা , নৌকার পাল , গেঞ্জি ও লুঙ্গি বিতরণ করেন ।
বিজিবি জানায়, মুজিব জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি ) এর উদ্যোগে বিভিন্ন রিজিয়নের তত্ত্বাবধানে পদ্মা , মেঘনা , যমুনা ও ইছামতি নদীর পাড়ের প্রান্তিক হতদরিদ্র মাঝিদের মাঝে সর্বমােট ১০০ টি নৌকা , নৌকার পাল , গেঞ্জি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে ।
স/আ








