সদ্য প্রকাশিত
খেলা

সিরিজ নির্ধারণীতে কিউই দলে পরিবর্তন

নিউজ ডেস্ক৩ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
সিরিজ নির্ধারণীতে কিউই দলে পরিবর্তন

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যাপেল-হ্যাডলি সিরিজ নিশ্চিতের ম্যাচে লেগস্পিনার ইশ শোধিকে দলে ডেকেছে নিউজিল্যান্ড। গত বছরের অক্টোবরে ভারত সফরের পর থেকে কিউইদের ওয়ানডে দলের বাইরে তিনি।

 

২০১৬ সালে ফেব্রুয়ারিতেই অজিদের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওডিআইতে ম্যাচ সেরার পুরস্কার জিতেছিলেন শোধি। আবারো একই পরিস্থিতির সামনে দাঁড়িয়ে ১৩টি ওয়ানডে খেলা এ ডানহাতি বোলার।

 

আগামী রোববার (৫ ফেব্রুয়ারি) তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। হ্যামিল্টনের সেডন পার্কে বাংলাদেশ সময় ভোর ৪টায় খেলা শুরু হবে। সিরিজে ১-০ তে এগিয়ে ব্ল্যাক ক্যাপসরা। ভেজা আউটফিল্ডের কারণে পরিত্যক্ত হওয়া দ্বিতীয় ম্যাচে একটি বলও মাঠে গড়ায়নি।

 

অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে বিগ ব্যাশের ষষ্ঠ আসর উপভোগ করেন ২৪ বছর বয়সী শোধি। দুর্দান্ত বোলিংয়ে নির্বাচকদের নজর কাড়েন। গত ১৮ জানুয়ারির ম্যাচটিতে গতবারের চ্যাম্পিয়ন সিডনি থান্ডারের বিপক্ষে ১১ রানের বিনিময়ে একাই ছয়টি উইকেট দখল করেন।

 

কিউইদের জার্সিতে এখন পর্যন্ত ১৪ টেস্ট, ১৩ ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন স্পিনার শোধি। তিন ফরমেটে তার উইকেট যথাক্রমে ৩৮, ১৩, ২১।

সূত্র: বাংলা নিউজ