সিল্কসিটিনিউজ ডেস্ক :
প্রশ্ন : আমি নামাজে রুকু থেকে উঠে সিজদায় যাওয়ার সময় হাঁটুতে হাত রাখি না। আমার এক বন্ধু বলল এটা ঠিক না। প্রশ্ন হলো, নামাজে রুকু থেকে ওঠার পর সিজদায় যাওয়ার সময় কি হাঁটুতে হাত রাখা জরুরি?
-তাজুল ইসলাম, ডুমনি

উত্তর : সিজদায় যাওয়ার সময় হাঁটুতে হাত রাখা মুস্তাহাব নয়। তাই মুস্তাহাব মনে করে হাত রাখবে না।
তবে সিজদা থেকে ওঠার সময় হাঁটুতে হাত রাখা মুস্তাহাব। (আল ইনায়া : ১/৩০৮, আহসানুল ফাতাওয়া : ৩/৪৫, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৩/২৮৩)।
সূত্র: কালের কণ্ঠ









