সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

সামরিক ব্যয় বাড়াতে চাচ্ছেন ট্রাম্প

নিউজ ডেস্ক২৭ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
সামরিক ব্যয় বাড়াতে চাচ্ছেন ট্রাম্প

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ২০১৮ সালের অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সামরিক ব্যয় বাড়াতে চাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া বাজেটে বৈদেশিক সহায়তা ও পরিবেশখাতে বরাদ্দ কাঁটছাঁটেরও পরিকল্পনা করছেন তিনি। সোমবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ফাঁস হওয়া খসড়া বাজেট পরিকল্পনায় ট্রাম্প সামরিক ব্যয় বাড়ানোর যে প্রস্তাব দিয়েছেন তা গত বছরের তুলনায় ৯ শতাংশ বেশি। ক্ষমতাসীন রিপাবলিকান দল সামাজিক নিরাপত্তা ও চিকিৎসা খাতে সংস্কারের দাবি জানিয়ে আসলেও এই দুই খাতে কোনো পরিবর্তন না আনার প্রস্তাব দিয়েছেন তিনি। আগামী মার্চ মাসের মাঝামাঝি মার্কিন প্রেসিডেন্ট তার চূড়ান্ত বাজেট প্রস্তাবনা প্রকাশ করতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

সোমবার হোয়াইট হাউজে গভর্নরদের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেছেন, ‘আমরা স্বল্প সম্পদ দিয়ে অনেক বেশি কিছু করতে চাই এবং সরকারকে নির্ভরযোগ্য ও দায়বদ্ধ করতে চাই।’

ট্রাম্প অবশ্য তার নির্বাচনী প্রচারণার সময় সামরিক ব্যয় বৃদ্ধি ও কল্যাণমূলক প্রকল্পগুলো অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বৈঠকে সে বিষয়গুলো পুর্নব্যক্ত করে তিনি বলেন, তার বাজেটে সামরিক, নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের বিষয়টিকে প্রাধান্য দেওয়া হবে।

মঙ্গলবার কংগ্রেসে বক্তৃতা দেওয়ার সময় তিনি অবকাঠামোখাতে ব্যয়ের বিষয়েও আলোকপাত করবেন বলেও জানান ট্রাম্প।

সূত্র: রাইজিংবিডি