সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

সামরিক খাতে ৭ শতাংশ ব্যয় বাড়াচ্ছে চীন

নিউজ ডেস্ক৪ মার্চ ২০১৭১ মিনিট পড়া
সামরিক খাতে ৭ শতাংশ ব্যয় বাড়াচ্ছে চীন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে সামরিক খাতে সাত শতংশ ব্যয় বাড়াচ্ছে চীন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের প্রতিরক্ষা খাতের রূপরেখা তৈরির কয়েক দিন যেতে না যেতেই চীন এ ঘোষণা দিলো।

 

শনিবার (৪ মার্চ) বিবিসি এ খবর জানায়। বেইজিংয়ে বার্ষিক ন্যাশনাল পিপলস কংগ্রেসের (আইন সভা) বৈঠক সামনে রেখে সামরিক খাতে এ ব্যয় বাড়ানোর ঘোষণা দেওয়া হয়।

 

সাম্প্রতিক বছরগুলোতে চীন সশস্ত্র বাহিনীকে আরও যুগোপযোগী করতে অর্থ ব্যয় করে আসছে। যদিও দেশটির প্রতিরক্ষা বাজেট যুক্তরাষ্ট্রে প্রতিরক্ষা বাজেটের চেয়ে কম।

 

পরপর দ্বিতীয় বছরের মতো চীনের সামরিক খাতে ব্যয় বাড়ছে। তবে তা দুই দশকে ডাবল ডিজিট বা ১০ শতাংশের ওপরে উন্নীত হতে পারেনি।

 

২০১৭ সালে চীনের পরিকল্পিত জিডিপি’র (মোট দেশজ উৎপাদন) ১ দশমিক ৩ শতাংশ সামরিক খাতে ব্যয় করা হবে জানান সরকারের মুখপাত্র ফু ইং।

সূত্র: বাংলা নিউজ